মূল কন্টেন্টে যান
TVETBD | শিখুন, অনুশীলন করুন, দক্ষতা অর্জন করুন TVETBD | শিখুন, অনুশীলন করুন, দক্ষতা অর্জন করুন
লগ ইন সাইন আপ
TVETBD | শিখুন, অনুশীলন করুন, দক্ষতা অর্জন করুন

ভাষা
আইসিটি সেক্টর

মাইক্রোসফট অফিস বাংলা ভিডিও লার্নিং কোর্স

দ্রুত মাইক্রোসফট অফিস শিখে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে নিন। মাইক্রোসফ্ট সার্টিফাইড ট্রেনারের কাছ থেকে মাইক্রোসফ্ট অফিসের প্রয়োজনীয় দক্ষতাগুলি শিখুন।

0.0 (0টি রিভিউ) 1 জন শিক্ষার্থী মধ্যম Bangla
তৈরি করেছেন Md. Moniruzzaman Sohel
মাইক্রোসফট অফিস বাংলা ভিডিও লার্নিং কোর্স

আপনি যা শিখবেন

মাইক্রোসফট অফিস এর ইন্টারফেস পরিচিতি।
মাইক্রোসফট ওয়ার্ড এর প্রতিটি রিবন পরিচিতি।
মাইক্রোসফট এক্সেল এর প্রতিটি রিবনের সম্পূর্ন পরিচিতি।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর প্রতিটি রিবনের পরিচিতি।
মাইক্রোসফট এক্সেস এর প্রতিটি রিবনের পরিচিতি।
এক্সেল এর সকল সুত্রের প্রয়োগ কিভাবে করতে হয়।
পাওয়ারপয়েন্টে কিভাবে আকর্ষনীয় প্রেজেন্টেশন তৈরি।
এক্সেসে একাধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরির নিয়ম।

প্রয়োজনীয়তা

  • একটি ভাল মানের কম্পিউটার।
  • কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে।
  • কম্পিউটারে Microsoft Office 2016 অথবা এরচাইতে আপডেট ভার্সনের সফটওয়্যার ইনস্টল থাকতে হবে।
  • মাইক্রোসফট অফিস সম্পর্কে কোন রকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
  • কাজ শেখার পূর্ণ ইচ্ছা থাকা বাধ্যতামূলক।

বিবরণ

বর্তমান পেক্ষাপট অনুযায়ী ব্যক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, অফিস-আদালত ইত্যাদি কর্মক্ষেত্রে এই মাইক্রোসফট অফিস খুব প্রয়োজনীয় একটি সফটওয়্যার। এখন যারা ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে তাদের মাইক্রোসফট অফিস আরো বেশি প্রয়োজন। যারা বিভিন্ন অফিসে কর্মরত, স্কুল কলেজের ছাত্র, কম্পিউটার নিয়ে তেমন কিছু কাজ করতে পারেন না তারাও মাইক্রোসফট অফিস শিখে কিছু আয় করতে পারেন।

মাইক্রোসফট অফিস শিখে কি কি কাজ করতে পারবেনঃ
ডাটা এন্ট্রিঃ সাধারণ ভাবে বলা যায় কোনো তথ্যকে নির্ধারিত ফরমেটে নিয়মানুযায়ী সাজানোকে ডাটা এন্ট্রি বলে। ডাটা এন্ট্রিতে অনেক ধরনের কাজ আছে যেগুলো করে আপনি টাকা উপার্জন করতে পারবেন। যেমন ধরুন, ভোটার লিষ্টের ডাটা কম্পিউটারে এন্ট্রি করা, একটি দেশের অর্থনৈতিক ডাটা এন্ট্রিকরন, একটি অফিসের কর্মকর্তাদের ডাটা এন্ট্রি ইত্যাদি। আপনি যদি মাইক্রোসফট অফিস ভালভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জন্য এই কাজ অনেক সহজ হবে।
আর্টিকেল রাইটিংঃ আর্টিকেল বা কনটেন্ট রাইটিং হচ্ছে অনেকটা সাংবাদিকতার ন্যায়। সাংবাদিকগণ যেমন সাংবাদিকতা করে টাকা উপার্জন করতে পারেন, ঠিক তেমনি আপনিও অনুচ্ছেদ লিখে তা অনলাইনে জমা দেয়ার মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। প্রার্থক্য হচ্ছে সাংবাদিকগণ সংবাদ সংগ্রহের জন্য একটি এলাকা বা অঞ্চলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে হয় আর আপনি ঘরে বসেই নিজের আবেগ-অনুভূতি থেকে আর্টিকেল তৈরি করতে পারবেন। সে জন্য আপনাকে ইংরেজীতে মোটা-মুটি পারদর্শী হতে হবে কারণ বাংলা আর্টিকেল শুধুমাত্র বাংলাদেশী পত্রিকাতে ছাপানো যাবে, আন্তর্জাতিক পত্রিকায় নয়। আন্তর্জাতিক পত্রিকায় ছাপানোর জন্য ইন্টারন্যাশনাল ভাষাই ব্যবহার করতে হবে।
কপি পেস্ট জবঃ আপনি যদি হয়ে থাকেন, ছাত্র, অবসর প্রাপ্ত, বেকার অথবা আপনি যদি এক্সট্রা ইনকাম করার জন্য কিছু সহজ কাজ খুঁজে থাকেন, তাহলে কপি পেস্ট জব আপনার জন্য সবচেয়ে ভালো আয়ের উৎস। যদি আপনার বাড়িতে একটি কম্পিউটার, দ্রুত লেখার অভিজ্ঞতা এবং ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে ঘরে বসে খুব সহজেই আপনি কপি-পেস্টের কাজটি করতে পারবেন।
রাইটিং ওয়ার্কঃ রাইটিং ওয়ার্ক মানে কোনো কিছু নিয়ে লেখালেখি করা। আর যে লেখালেখি করে তাকে আমরা লেখক বলে থাকি। এ কারনে আপনার মনে হতে পারে লেখক হতে হলে আপনাকে অনেক বই লিখতে হবে এবং সেগুলো যথাযথ ভাবে প্রকাশ করে পাঠকের কাছে পৌছাতে হবে। কিন্তু আপনি যদি ইন্টারনেটে লেখা লেখি করেন তাহলে আপনাকে এতো কিছু করতে হবে না। একজন ফ্রিল্যান্সার লেখক মানে এরকম কিছু না, যে শুধু বই লেখবে এবং সেগুলো প্রকাশ করবে। আপনার কাজের জন্য রয়েছে বিশাল এক ক্ষেত্র।
ওয়েব সাইটে কনটেন্ট লেখাঃ আপনি বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখতে পারেন, ব্লগ বা ফোরামের জন্য পোস্ট লিখতে পারেন, বিভিন্ন ওয়েব সাইটের পেইজের কন্টেন্ট লিখে দিতে পারেন, প্রডাক্টের রিভিউ দিতে পারেন কিংবা যে কোন টেকনিক্যাল ডকুমেন্ট বা আরো কিছুই আপনি লিখতে পারবেন। আমরা যদি কাজের জন্য বিশ্বসেরা ওয়ার্কিং প্লাটফর্মগুলো দেখি তাহলে দেখবো আমাদের ধারনাতীত নিবন্ধধিত রাইটার রয়েছে সেখানে। আর কাজের ক্ষেত্র তো ব্যাপক।

যদি আপনি মাইক্রোসফট অফিস শিখে থাকেন তাহলে উপরে উল্লেখিত কাজগুলো খুব সহজেই করতে পারবেন।

কোর্স কনটেন্ট

4 সেকশন • 1 পাঠ • 0 মিনিট

ভূমিকা প্রিভিউ

এখনো কোনো পাঠ নেই।

এখনো কোনো পাঠ নেই।

এখনো কোনো পাঠ নেই।

প্রশিক্ষক

শিক্ষার্থী রিভিউ

এখনো কোনো রিভিউ নেই। এই কোর্সে প্রথম রিভিউ দিন।

৳199.00
কার্টে যোগ করুন উইশলিস্টে যোগ করুন
এই কোর্সে রয়েছে
  • 1টি পাঠ
  • মধ্যম লেভেল
  • সম্পূর্ণ লাইফটাইম অ্যাক্সেস
  • সমাপনী সার্টিফিকেট
শেখা চালিয়ে যান

সম্পর্কিত কোর্স

Automate Your Life with Python
আইসিটি সেক্টর
4.3 3 জন শিক্ষার্থী

Automate Your Life with Python

Kenji Watanabe
9টি পাঠ 1h 37m শিক্ষানবিশ
৳44.00
দেখুন